কোটি টাকার দাবিতে রনবির সিং কে হুমকি
রাণবীর সিং : ছবি সংগৃহীত
ভয়েস নোটে প্রাণনাশের হুমকি, কোটি টাকা চাঁদা দাবি: নিরাপত্তা বাড়ালেন রণবীর সিং
মুম্বই: বলিউড সুপারস্টার রণবীর সিং প্রাণনাশের হুমকি ও কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় উদ্বেগে রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে অভিনেতাকে ভয় দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রণবীর সিং ও তার পরিবার।
ঘটনার পরপরই তিনি মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের আবেদন জানান। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
রণবীর-দীপিকার বাড়িতে কড়া নিরাপত্তা
বর্তমানে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত হুমকির নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তকারীরা সম্ভাব্য অপরাধচক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন।
বলিউডে তারকাদের হুমকি: নতুন নয় ঘটনা
বলিউডে তারকাদের হুমকি পাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। সেই হামলার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। সিসিটিভি ফুটেজেও হামলাকারীদের উপস্থিতি ধরা পড়ে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে জনপ্রিয় গায়ক বি প্রাক একইভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটে হুমকি পান। তার কাছেও ১০ কোটি টাকা দাবি করা হয়েছিল। তদন্তে সেই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া যায়।
বর্তমান ঘটনাতেও কোনো সংগঠিত অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Tags:
রণবীর সিং, Ranveer Singh threat, বলিউড খবর, মুম্বই পুলিশ, হোয়াটসঅ্যাপ ভয়েস নোট হুমকি, দীপিকা পাড়ুকোন, বলিউড তারকা নিরাপত্তা, বিষ্ণোই গ্যাং, Bollywood latest news
