এক নজরে দেখেনিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকে কোন দল কত টাকা পেল


 দীর্ঘ অপেক্ষার পর ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়


অবশেষে ১২ বছরের প্রতীক্ষার অবসান! ভারতের হাতে উঠল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। এক সময় অধরা থাকা এই ট্রফিই এবার পরিণত হলো ভারতের গর্বের প্রতীকে।

Spin and Win 


রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এটি ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়, যা মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত এই প্রতিযোগিতায় তাদের সবচেয়ে সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


শিরোপার পাশাপাশি এসেছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও। আইসিসির ঘোষণায় অনুযায়ী, চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার! আর রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার, যা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

Spin and Win 


২০১৭ সালের পর প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে প্রাইজমানির পরিমাণ বেড়েছে ৫৩ শতাংশ। সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থান পাওয়া দলগুলো পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার। সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারীদের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া, প্রতিযোগিতায় অংশ নেওয়া আট দলই পেয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।


বাংলাদেশ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে ষষ্ঠ অবস্থানে। তিন ম্যাচে দুটি হার ও এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শান্তর দল মাত্র ১ পয়েন্ট অর্জন করতে পেরেছে। বাংলাদেশের নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান ও ইংল্যান্ড। ষষ্ঠ স্থান অর্জনের জন্য বাংলাদেশ পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার, যা প্রায় আড়াই কোটি টাকা।

Spin and Win 


অংশগ্রহণ ফি সহ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ মোট পেয়েছে প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা। তবে বড় অঙ্কের এই অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো টাইগারদের পারফরম্যান্স। হতাশাজনক এই আসর থেকে শিক্ষা নিয়ে আগামীবার আরও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url





sr7themes.eu.org