পঞ্চমী থেকে দশমীর তুমুল বৃষ্টির পূর্বাভাস! ভারী বর্ষণ কবে, কোথায়? জানুন আবহাওয়ার আপডেট

কালবেলা সংবাদ : পুজোতে নিম্নচাপের ভ্রূকুটি। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মহালয়ার দিন বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। কিন্তু পুজোর দিনগুলি কেমন থাকবে আবহাওয়া? এবার দুর্গাপুজো কি মাটি করতে পারে বৃষ্টি? 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের উপরের ঘুর্ণাবর্ত ২৪ সেপ্টেম্বর নিম্নচাপে রূপান্তর হবে। কতটা শক্তি হবে সেটা সময় বলবে। তবে পুজোতে বৃষ্টি হবেই জানিয়েছে হাওয়া অফিস। একটি নিম্নচাপ রেখা উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে বিরাজ করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হবে।  দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। উপরের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং,  কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে। আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url





sr7themes.eu.org