Crime News: রক্তে ভেসে গেল বাড়ি, ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ, বাবাকে ছিন্নভিন্ন করল ছেলে, হাড়হিম কাণ্ড ডায়মন্ড হারবারে

Crime News: রক্তে ভেসে গেল বাড়ি, ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ, বাবাকে ছিন্নভিন্ন করল ছেলে, হাড়হিম কাণ্ড ডায়মন্ড হারবারে

Crime News: নেশার টাকা না পেয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামের।

 

কালবেলা সংবাদ ওয়েবডেস্ক :, ডায়মন্ড হারবার : নেশার টাকা না পেয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামের। মৃত ব্যক্তি হরেন্দ্রনাথ বৈদ্য, ঘটনায় অভিযুক্ত ছেলে সুপ্রিয় বৈদ্যকে গ্রেফতার করে পুলিশ ।
জানা যায়, নেশা করার জন্য অভিযুক্ত ছেলে সুপ্রিয় বৈদ্য বয়স্ক বাবার কাছে প্রায়শই টাকা চাইত। শনিবার বাবার কাছে নেশার টাকা চাইলে তা নিয়ে বচসা শুরু হয়। ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে নিজের বাবাকে কুপিয়ে ঘরের উঠানে ফেলে রাখে।
আরও পড়ুন-‘দেহব্যবসা করেই এসব কামিয়েছি…!’ টয়লেট থেকে লক্ষ লক্ষ টাকা বেরতেই আদালতে সাফ উত্তর বলি নায়িকার, তারপরই শুরু নরকযন্ত্রণা, জীবনটাই চলে গেল অকালে…


এরপর বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে , বাড়িতে বাবা ও ছেলেই থাকত, তাই কেউ কোনও টের পায়নি। পরে প্রতিবেশীদের সন্দেহ হয়। গভীর রাতে জানতে পারে ছেলে তার বাবাকে কুপিয়ে খুন করেছে।
 এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে মৃত বলে জানান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url





sr7themes.eu.org