শেষ পর্যন্ত শচীনের সেই বিশ্ব রেকর্ড ভেঙ্গে ফেললেন কোহলি


 বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে আরও একটি বড় রেকর্ড গড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় দ্রুততম ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটিং সুপারস্টার। এতদিন এই রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে।


আজকের ম্যাচে মাঠে নামার সময় কোহলির সংগ্রহ ছিল ১৩,৯৮৫ রান। মাত্র ১৫ রান করলেই নতুন ইতিহাস রচনা করতেন তিনি। ইনিংসের ১৩তম ওভারে সেই লক্ষ্য পেরিয়ে যান ভারতীয় ব্যাটার।


এই কৃতিত্ব অর্জনে কোহলি খেলেছেন মাত্র ২৮৭ ইনিংস, যেখানে শচীনকে অপেক্ষা করতে হয়েছিল ৩৫০ ইনিংস পর্যন্ত। অর্থাৎ, শচীনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন কোহলি।


১৪,০০০ রান করা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। এই মাইলফলক স্পর্শ করতে তাকে খেলতে হয়েছে ৩৭৮ ইনিংস।


এছাড়াও, ওয়ানডেতে সর্বাধিক ৫০টি সেঞ্চুরির মালিকও এখন কোহলি। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলেন।


বিরাট কোহলি আরও কত রেকর্ড গড়বেন, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের বিষয়!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url





sr7themes.eu.org