টানা এক ডজন ম্যাচে টস হার ভারতের, নতুন রেকর্ড টিম ইন্ডিয়ার


টানা এক ডজন ম্যাচে টস হার ভারতের, নতুন রেকর্ড টিম ইন্ডিয়ার




কালবেলা সংবাদ ওয়েবডেস্ক:রমেশ সিপ্পির সুপারহিট ছবি 'শোলে'তে জয় (অমিতাভ বচ্চন) কখনও টস হারেনি।



বাস্তবের রোহিত শর্মার ভাগ্য 'জয়'-এর মতো নয়। তাঁর টাস ভাগ্য নেই বললেই চলে। তাই টস করতে নামলেই তিনি হারেন। টসে যে তিনি হারবেনই হারবেন, সেই দেওয়াললিখন বোধহয় পড়ে ফেলেছেন রোহিত।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে টস হেরেছিলেন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও টস হারেন তিনি। রবিবার টস হারায় ওয়ানডে-তে টানা ১২-ম্যাচে টস হারল ভারত। টস হারার নিরিখে বিচার করলে নতুন এক রেকর্ড গড়ে ফেলল ভারত। এর আগে রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ১১টা ম্যাচে টস হেরেছিল নেদারল্যান্ডস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা টস হারায় ভারত ও নেদারল্যান্ডস একই বন্ধনীতে ছিল। পাকিস্তানের বিরুদ্ধে টস হারায় ভারত নেদারল্যান্ডসকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ল। টসের দিক থেকে রোহিত ভাগ্য বিড়ম্বিত এক ক্যাপ্টেন। এতেই তা প্রমাণ হচ্ছে।

এই ১২টি ম্যাচের সবকটিতেই যে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দিয়েছেন তা নয়, লোকেশ রাহুলও তিনটি ম্যাচে দলের ক্যাপ্টেন ছিলেন। রোহিত না খেলায় ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে রাহুলের হাতেই উঠেছিল নেতৃত্বের আর্মব্যান্ড। বাকি ৯টি ম্যাচে অবশ্য দলনায়ক হিটম্যান।
ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত টস হেরেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দু'টি ম্যাচেই টস হারল টিম ইন্ডিয়া। নতুন রেকর্ডও গড়ল।

অবশ্য টস হেরে যদি ম্যাচ জেতা যায় তাহলে মন্দ কী! আসলে তো সবাই দেখতে চায় টিম ইন্ডিয়া জিতছে। যতক্ষণ ভারত জিতছে, ততক্ষণ টস ভাগ্য বা অন্য কিছু পিছনের সারিতে। রোহিত শর্মাও সেই সব নিয়ে খুব একটা ভাবিত নন। চিন্তিতও নন। এগুলো কেবল রেকর্ড বইয়ের পাতাতেই জায়গা পাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url





sr7themes.eu.org